তোমাকে কোথাও দেখেছি
কোথায় দেখেছি যেন?
তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?
তোমাকে কোথাও দেখেছি
কোথায় দেখেছি যেন?
তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?
তোমার আঁচল মাটিতে লুটোয়
ঘন নীল মায়া চোখে,
এক ছুটে আমি পালাতে চাইছি
ছেলেমানুষির ঝোঁকে।
মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না আমাকে।
আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে
চুপ করে কেন বসে থাকতাম,
ঠোঁট ছুঁলে ফুরোয় কথা ওঠে শুধু কেঁপে
সময়ের নিয়ম মেনে চলতাম।
এখন এই মুখোমুখি সন্ধ্যে নামার অল্প দেরি
তুমি কেন বুঝেও বোঝোনা?
তুমি কেন বুঝেও বোঝোনা?
মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না আমাকে।
কখনও কি হয়নি মনে একটু কাছাকাছি
নিঃশ্বাস নাইবা ধরে রাখলাম,
তুমিওতো জানো ওগো শেকল বেঁধে বাঁচি
হয়তো এভাবে ভালো থাকতাম।
তুমি এতো প্রশ্ন করো
ভয় লাগে আমার এবার,
তুমি কেন বুঝেও বোঝো না?
তুমি কেন বুঝেও বোঝো না?
তোমাকে কোথাও দেখেছি
কোথায় দেখেছি যেন?
তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?
তোমার আঁচল মাটিতে লুটোয়
ঘন নীল মায়া চোখে,
একছুটে আমি পালাতে চাইছি
ছেলেমানুষির ঝোঁকে।
মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না আমাকে।
Discussion
Public comments for Malachandan are available on the discussion page.
View discussion