যে পরশ পরশে, সে পরশ চিনে লে না।
সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা।।
পরশমণি স্বরূপ গোঁসাই
সে পরশের তুলনা নাই
পরশীরে যে জন তাই
ঘুচিবে কঠোর যন্ত্রণা।।
কুমীরেতে পরকে যেমন
ধরায় সে আপন ধরণ
স্ব-পরশে জানি রে মন
ওমনি মতো পরশনা।।
ব্রজের ঐ জলদ কালো
যে পরশে গৌর হলো
লালন বলে মন রে চলো
জানিতে সেই উপাসনা।।
Discussion
Public comments for Je Porosh Poroshe Se Porosh Chine Le Na are available on the discussion page.
View discussion