Back to Library
Romantic

ঝলমল জরিন বেণি দুলায়ে Jhalmal Jorin Beni Dulaye

Kazi Nazrul Islam

Jhalmal Jorin Beni Dulaye lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ঝলমল জরিন বেণি
দুলায়ে প্রিয়া কি এলে।
সজল শাওন-মেঘে
কাজল নয়ন মেলে॥

কেয়া ফুলের পরিমল
ঝুরে মরে তোমার পথে,
হেরি দিঘল তব তনু
তাল পিয়াল তরু পড়ে হেলে॥

পরিবে বলিয়া খোঁপায়
ঝরিছে বকুল চাঁপা,
তোমারে খুঁজিছে আকাশ
চাঁদের প্রদীপ জ্বেলে॥

তোমারই লাবণি প্রিয়া
ঝরিছে শ্যামল মেঘে,
ফুটালে ফুল মরুভূমে
চঞ্চল চরণ ফেলে॥

Read in Banglish
Jhalmal jorin beni dulaye priya ki ele. Sajol shaon-meghe kajol noyon mele. Keya phuler porimol jhure more tomar pothe, heri dighol tobo tonu taal piyal toru pore hele. Poribe boliya khonpay jhoriche bokul chanpa, tomare khunjiche akash chander prodip jwele. Tomari laboni priya jhoriche shyamol meghe, phutale phul morubhume chonchol choron phele.

Related songs

More songs you may enjoy.

Romantic

Champa Parul Juthi Togor Chamela

চম্পা পারুল যূথী টগর চামেলা

Kazi Nazrul Islam

"চম্পা পারুল যূথী টগর চামেলা। আর সই সইতে নারি ফুল-ঝামেলা॥"

Romantic

Champak-barani Talamala Tarani

চম্পক-বরনি টলমল তরণি

Kazi Nazrul Islam

"চম্পক-বরনি টলমল তরণি চলে শ্যামা তরুণী যৌবন-গরবি। ডাকে দূর পারাবার ডাকে তারে বনপার, লালসে ঝরে তার পায়ে রাঙা করবী॥"

Romantic

Charu Chapal Paye Jaye Jubati Gori

চারু চপল পায়ে যায় যুবতি গোরী

Kazi Nazrul Islam

"চারু চপল পায়ে যায় যুবতি গোরী। আঁচলের পাল তুলে সে চলে ময়ূরপঙ্খি-তরি॥"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Discussion

Public comments for Jhalmal Jorin Beni Dulaye are available on the discussion page.

View discussion