জীবন যদি জীবন হয়
‘জয়’ কে তুই আপন কর
স্বর্গ যদি কোথাও থাকে
নামাও তাকে মাটির ‘পর
এই দুঃখ তো নয় চিরদিন
এই কষ্ট তো নয় চিরদিন
এ’দিন যাবেই যাবে এ-আজ
যেমন গেছে হঠাৎ এ-দিন
আবার হবে পৃথিবীটা
বসন্তেরই এ-জীবন
(স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর)
সকাল-সন্ধ্যা রঙিন করে
সুনীল আকাশ রূপকার
এ-গান শোনায় পৃথিবী শোন
বাতাসে তার এ ঝংকার
এ দেশটাকে আবার পরাও
নতুন সাজের অলংকার
(স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর)
মরণ আসে নানান্ বেশে
বসনে তার অন্ধকার
মানাতে হার সে কি পারে
নিজেই সে তো মেনেছে হার
নতুন প্রভাত জেগে ওঠে তার
নব জীবন হল রে ভোর
(স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর)
Discussion
Public comments for Jibon Jodi Jibon Hoy are available on the discussion page.
View discussion