কেউ বা করে চণ্ডীপাঠ
কেউ দেয় “আজান”
কেই বা বলে — “আ-মেন”
সবই তো সমান
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥
কেউ ছুটে যায় “মক্কাতে”
কেউ বা “মদিনায়”
কেউ ছুটে যায় “জেরুজালেম”
কেউ বা “অযোধ্যায়”
সবাই খোঁজে যে যার পথে কোথায় ভগবান ?
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥
কেউ ছুটে যায় মন্দিরে
পাথরে খোঁড়ে মাথা
কেউ ছুটে যায় মসজিদে
খোলে কোরানের পাতা
কেউ বোঝে না আসল কথা — মানুষই ভগবান
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥
কেউ বা “আম্মা” বলে কাঁদে
কেউ বা “মাদার”স মা
চোখের জলের রং তো সাদা
কেউ আলাদা না
রক্ত দেখে যায় কি চেনা
রাম না রহমান ?
Discussion
Public comments for Keu Ba Kore Chondipath Keu Dey Ajaan are available on the discussion page.
View discussion