Back to Library
Devotional

যদি গৌর চাঁদকে পাই Jodi Gour Chandke Pai

Lalon Fakir

Read Jodi Gour Chandke Pai in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

যদি গৌর চাঁদকে পাই,
গেল গেল এ ছার কুল,
তাতে ক্ষতি নাই।

জন্মিলে মরিতে হবে।
কুল কি কারো সঙ্গে যাবে
মিছে কেবল দুদিন ভবে
কুলের বড়াই।

কি ছার কুলের গৌরব করি
অকূলের কূল গৌরহরি
ভব-তরঙ্গের তরী
গৌর গোসাঁই৷

ছিলাম কুলের কুলবালা
কান্দে নিলাম আঁচলা-ঝোলা
লালন বলে, গৌর-বালা
আর কারে ডরাই।।

Read in Banglish
Jodi gour chandke pai, gelo gelo e char kul, tate khoti nai. Jonmile morite hobe. Kul ki karo songe jabe miche kebol dudin bhobe kuler borai. Ki char kuler gourob kori okuler kul Gourhori bhobo-toronger tori Gour Gosai. Chilam kuler kulbala kande nilam achla-jhola Lalon bole, Gour-bala ar kare dorai.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Philosophical

Khul Ne Kene Se Dhon

খুল নে কেনে সে ধন

Lalon Shah

"খুল নে কেনে সে ধন, (ও তার) গায়ক বিনে। (কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী, (সে ধন) বাঁধাই করে যে দোকানে।।"

Mystical

Lila Dekhe Lage Bhoy

লীলা দেখে লাগে ভয়

Lalon Shah

"লীলা দেখে লাগে ভয়। নৌকার উপর গঙ্গা বোঝাই ডেঙ্গা বেয়ে যায়। আবহায়াত নাম গঙ্গা সে যে সংক্ষেপে কেউ দেখে বুঝে"

Philosophical

Sadhya Ki Re Amar Se Rup Chinite

সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে

Lalon Shah

"সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে। অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে।। ঘরে ঈষাণ কোণে হামেশ ঘড়ি সেই নড়ে কি আমি নড়ি"

Spiritual

Se Bhab Uday Na Hole

সে ভাব উদয় না হলে

Lalon Shah

"সে ভাব উদয় না হলে কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে।"

Philosophical

Se Kotha Ki Kobar Kotha

সে কথা কি কবার কথা

Lalon Shah

"সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে। অমাবস্যায় পূর্ণশশী পূর্ণিমাতে অমাবস্যে।"

Discussion

Public comments for Jodi Gour Chandke Pai are available on the discussion page.

View discussion