Back to Library
Resolute

যদি তোর ভাবনা থাকে Jodi Tor Bhabna Thake

Rabindranath Tagore

Jodi Tor Bhabna Thake lyrics by Rabindranath Tagore (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না। তবে তুই ফিরে যা-না।
যদি তোর ভয় থাকে তো করি মানা॥

যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে ভুলবি যে পথ পায়ে পায়ে,
যদি তোর হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা॥

যদি তোর ছাড়তে কিছু না চাহে মন করিস ভারী বোঝা আপন—
তবে তুই সইতে কভু পারবি নেরে এ বিষম পথের টানা॥

যদি তোর আপনা হতে অকারণে সুখ সদা না জাগে মনে
তবে তুই তর্ক ক’রে সকল কথা করিবি নানাখানা॥

Read in Banglish
Jodi tor bhabna thake phire ja-na. Tobe tui phire ja-na. Jodi tor bhoy thake to kori mana. Jodi tor ghum joriye thake gaye bhulbi je poth paye paye, Jodi tor hat kape to nibiye alo sobare korbi kana. Jodi tor charte kichu na chahe mon koris bhari bojha apon— Tobe tui soite kobhu parbi nere e bishom pother tana. Jodi tor apona hote okarone sukh soda na jage mone Tobe tui torko kore sokol kotha koribi nanakhana.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Sarthak Janam Amar

সার্থক জনম আমার

Rabindranath Tagore

"সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে॥"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Empowering

Sankocher Bihbolota Nijere Opoman

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান

Rabindranath Tagore

"সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।"

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Ayi Bhubanmonomohini Ma

অয়ি ভুবনমনোমোহিনী মা

Rabindranath Tagore

"অয়ি ভুবনমনোমোহিনী, মা, অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ।। নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,"

Patriotic

Ayi Bishadini Bina

অয়ি বিষাদিনী বীণা

Rabindranath Tagore

"অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান– বহুদিনকার লুকানো স্বপ্ন ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।। হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে"

Discussion

Public comments for Jodi Tor Bhabna Thake are available on the discussion page.

View discussion