বিধি তুমি জীবন দিলা
পাঠাইলা সংসারে,
দুঃখ শুধু লিখলা তুমি
আমার কপাল জুড়ে।
জন্ম থেকে জ্বলছি আমি
দেখে না রে কেউ,
ব্যাথার কলস থৈ থৈ করে
বুকে ওঠে ঢেউ।
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবোনা যখন,
মরার পরে কদর বাড়ে
এই তো নিয়ম। (২)
আমায় নিয়া খেল তুমি
নিজের ইচ্ছে মতন,
আর কত পোড়ালে বলো
ভরবে তোমার মন?
জন্ম থেকে জ্বলছি আমি
দেখে না রে কেউ,
ব্যাথার কলস থৈ থৈ করে
বুকে ওঠে ঢেউ।
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন,
মরার পরে কদর বাড়ে
এই তো নিয়ম। (২)
কাঁদাও হাসাও এক লহমায়
চেয়ে চেয়ে দেখি,
ষোলোআনা ছিল তোমার
শুভঙ্করের ফাঁকি।
জন্ম থেকে জ্বলছি আমি
দেখে না রে কেউ,
ব্যাথার কলস থৈ থৈ করে
বুকে ওঠে ঢেউ।
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন,
মরার পরে কদর বাড়ে
এইতো নিয়ম। (২)
Discussion
Public comments for Jolchi Ami are available on the discussion page.
View discussion