কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে।
ধইরাদে ধইরাদে আমার কাজল বরণ পাখি দেগো ধরিয়া।
সোনার পিঞ্জিরায় গো পাখি রূপার টাঙুনী
গলে শোভে শ্যামলবরণ পিঞ্জিরায় ডালুনী।।
একদিন পালছিলামরে পাখি দুধকোলা দিয়া
যাইবার কালে নিষ্ঠুর পাখি গেল বুকে শেল দিয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আমারে ছাড়িয়া গেল প্ৰাণনাথ কালিয়া।
Discussion
Public comments for Kajol Boron Pakhi are available on the discussion page.
View discussion