কালা বলে দিন ফুরাইল ডুবে এলো বেলা,
সদায় বল কালা॥
কালা কালা বলে কেন হইয়াছ উতালা,
গোপনে সে গাঁথে মালা, প্রকাশিলে জ্বালা।
ঐ কালা, কালা নয়।
ঐ কালাতে কিবা হয়
কৃষ্ণ কালা বলে কেন ভুলে রইছ, ও ভোলা,
সে কালা।
সে কালা তো জন্ম নেয় নাই দৈবকিনীর ঘরে,
ষোল শত গোপিনীর সঙ্গে খেলা নারে করে।
থাকে বৈসে একেলা
চার যুগে তাহার খেলা
কালা যেন গুণমণি, হাতে চৌদ্দ তালা,
সে কালা।
মথুরাতে কৃষ্ণ কালা, অর্জুনের হয় শালা,
সুভদ্রা ভগ্নী তাহার, অভিমন্যু তাহার পোলা।
দেখ রে কেমন জ্বালা
মিছে কেন বল কালা
কালার ঘরে বাতি জ্বলে অন্ধকারে উজালা,
সে কালা।
ফকির লালন বলে, মায়ার জালে বুঝি আমার প্রাণ যায়,
আমি চার যুগ ভরে বেড়াই ঘুরে, দেখি সেই কালা দয়াময়।
সে তোরে নিঠুর কালা
নাইকো তার বিচ্ছেদ-জ্বালা
আবার চক্ষু বুজে জপমালা, নাম ‘লা-শরিকালা’,
সে কালা।
Discussion
Public comments for Kala Bole Din Phurailo Dube Elo Bela are available on the discussion page.
View discussion