কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসে না।
সে যেন আমার কুঞ্জে আসে না।
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি
আমায় করে সে বঞ্চনা
সে যেন আমার কুঞ্জে আসে না।
সখি গো,
জ্বলাইয়া মোমের বাতি জাইগা রইলাম সারা রাতি
বাসি হইলো ফুলের বিছানা
আমি মরমে জ্বলিয়া মরি
নিঠুর শ্যাম তো জানে না।
সে যেন আমার কুঞ্জে আসে না।
সখি গো,
প্রেম করা রাখালের সনে
সে কি প্রেমের মরম জানে?
তোমরা কি তা জাইনাও জানো না।
সে যে বনে থাকে বেণু হাতে
নারীর বেদন জানে না।
সে যেন আমার কুঞ্জে আসে না।
Discussion
Public comments for Kalare Koiro Go Mana are available on the discussion page.
View discussion