কামপাহাড়ে ধাক্কা লেগে মণিলাল পাথর ছুঁয়ায় ॥
উপরতলার রত্ন মণি সিন্ধুরূপে ভেসে যায় ॥
মণিপুরের পেলে সন্ধান, প্রেমিকের কপালে প্রমাণ
মাসে একদিন করে সে দান, শুধু সৃষ্টি রক্ষার দায় ॥
সোনাতে সোহাগ দিলে, কঠিন সোনা যেমনি গলে
লোহাতে পরশ মিলে, সোনার বর্ণ তেমনি পায় ॥
পরশপাথর রাখ তাজা, চাইলে তোমারা ভবের মজা
আমানতি খোদার বস্তু, হিসাব যেন পাওয়া যায় ॥
Discussion
Public comments for Kamapahare Dhakka Lege Monilal Pathor Chuway are available on the discussion page.
View discussion