কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পাড়ে
মন তরে কে বা পার করে
সুসময়ে দিন গুয়াইয়া
অসময়ে আইলাম নদীর পাড়ে
ও মাঝি তোর নাম জানি না
আমি ডাক দিমু কারে
মন তরে কে বা পার করে
নাও আছে খোয়ানি নাইরে
ওরে মানুষ নাইরে পাড়ে
ও মাঝি তোর নাম জানি না
আমি ডাক দিমু কারে
মন তরে কে বা পার করে
অধম ইদমে বলে
আমার কি আছে কপালে
হজরত শাহ জালালের দরগায় বসি
ও মোর ইদম শাহে কান্দে
মন তরে কে বা পার করে
Discussion
Public comments for Kandiya Akul Hoilam are available on the discussion page.
View discussion