Back to Library
Philosophical

শিকড় কাটলে বাঁচেরে গাছ Shikor Katle Bachere Gach

Rashid Uddin

Shikor Katle Bachere Gach lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে
আজব রঙ বাঁচি না হুতাসে ॥

গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে
প্রেমেরি অনুরাগে ভ্রমর তাতে বসে ৷

একটি ফুলের তিনটি কলি জলাকারে ভাসে।
একটি ফুলের নকশাভরা টাটকা রসে ॥

ফুলের নামটি স্বর্ণলতা, ধরিয়াছে দুইটি পাতা
ফলে খায় ফুলের মাথা, শুনলে লোকে হাসে ।

ডাল ছাড়িয়া দুইটি পাতা আছে শূন্য দেশে ।
পাথর শিলা পাতার নামটি শিকড় নাই তাহার শেষে ॥

চাইয়া দেখ ফুলের বিচে, কালসাপিনী ঘুম দিয়াছে
মন্ত্র ছাড়া গেলে কাছে পুড়ে যাইবে শ্বাসে ।

সেই ফুলেতে মুখ দিয়া মধু খাইও চুষে
রশিদ উদ্দিন করে সন্ধান পাইড়না সাপিনীর গ্রাসে ॥

Read in Banglish
Shikor katle bachere gach, na katle bash buke boshe Ajob rong bachi na hutashe ॥ Gacher shikor modhyobhage, phul phutlo tar charijoge Premeri onurage bhromor tate boshe ॥ Ekti phuler thinti koli jolakare bhashe. Ekti phuler nokshobhora tatka roshe ॥ Phuler namti shornolota, dhoriyache duiti pata Phole khay phuler matha, shunle loke hashe . Dal chariya duiti pata ache shunno deshe . Pathor shila patar namti shikor nai tahar sheshe ॥ Chaiya dekho phuler biche, kalshapini ghum diyache Montro chara gele kache pure jaibe shwashe . Shei phulete mukh diya modhu khaio chushe Rashid Uddin kore shondhan pairona shapinir grashe ॥

Related songs

More songs you may enjoy.

Folk

Shun Dada Mahashay Kohite Lage Bhoy

শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়

Rashid Uddin

"শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়। দেখিয়া বিষয় আসয় সহ্য হয় না গায় ॥ তোমারা ঐ নারী রাধিকা সুন্দরী সঙ্গে লইয়া সহচরী পাড়ার পাড়ায় যায়।"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Philosophical

Bhobe Manush Bole Kare

ভবে মানুষ বলে কারে

Rashid Uddin

"ভবে মানুষ বলে কারে ॥ মাইন্সের মত এই সংসারে কেউরে নাহি পয়দা করে ॥ মানুষের হইলে পরিচয়, ভেঙ্গে যাবে সকল সংশয়।"

Philosophical

Mayapure Paitya Jaal Atkaiche Purusher Paal

মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল

Rashid Uddin

"মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল ছুটিবার আর নাইরে নাল কি হবে উপায় ॥ আছে একটি মায়ানগর আগুনে বেঁধেছে ঘর দেখিলে পতঙ্গ নর ঝাঁপ দিতে চায়।"

Mystical

Moner Kotha Loker Kache Prokash Korte Lage Bhoy

মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়

Rashid Uddin

"মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়। ঘোমটা দিয়ে থাকবো কত জ্বালাপোড়া নাহি সয় ॥"

Discussion

Public comments for Shikor Katle Bachere Gach are available on the discussion page.

View discussion