কারে আজ শুধাই সে কথা।
কি সাধনে পাব তারে যে আমার জীবন-দাতা।।
শুনিতে পাই ধার্মিক সবে
ইল্লিনে সিজ্জিনে যাবে
উভয় সব কয়েদী রবে
অচল-প্রাপ্ত কে ক্ষমতা।।
ইল্লিন সিজ্জিন দঃখ-সখের ঠাঁই
কোনখানেতে রেখেছেন সাঁই
হেথা কেন দুঃখ-সুখ পাই
কোথাকার ভোগ ভুগী কোথা।।
যখনকার পাপ তখন ভুগি
শিশু তবে হয় কেন রোগী
লালন বলে, বোঝ দেখি
কখন শিশুর গোনা-খাতা।।
Discussion
Public comments for Kare Aaj Sudhai Se Katha are available on the discussion page.
View discussion