Back to Library
Spiritual

যা যা ফানার ফিকির জান গে যারে Ja Ja Fanar Phikir Jan Ge Jare

Lalon Shah

Ja Ja Fanar Phikir Jan Ge Jare lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

যা যা ফানার ফিকির জান গে যারে।
যদি দেখা বাঞ্ছা হয় সে চান্দেরে।
না জানিলে ফানার ফিকির
তার আর কিসের ফিকির, কিসের ফিকিরি
নিজে হও ফানা
ভাব রব্বানা
দেখে যাক শমন ফিরে।

নিজ রূপ মুরশিদের রূপ মাঝার
আগে ফানার বিধি, মনরে আমার
পিছে মুরশিদ রূপ
সে স্বরূপ
মিশাও সাঁইর অটল নূরে৷

ফানার ফিকির মুরশিদের ঠাই
তাইতে ভজন সাধন ভেজলেন সাঁই
সিরাজ সাঁইর কৃপায়
অধীন লালন কয়
যাজন কষ্ট সার ঘরে।।

Read in Banglish
Ja ja fanar phikir jan ge jare. Jodi dekha bancha hoy se chandere. Na janile fanar phikir Tar ar kiser phikir, kiser phikiri Nije ho-o fana Bhab robbana Dekhe jak shomon phire. Nijo rup murshider rup majhar Age fanar bidhi, monre amar Piche murshid rup Se swarup Mishao sair otol nure. Fanar phikir murshider thai Taite bhojon sadhon bhejlen sai Siraj sair kripay Odhin lalon koy Jajon kosto sar ghore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hordom Poro Illallah

হরদম পড় ইল্লাল্লা

Lalon Shah

"হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷ মরাকেবা মশাহেদা হইলে দেলের কাটবে পর্দা"

Philosophical

Se Kotha Ki Kobar Kotha

সে কথা কি কবার কথা

Lalon Shah

"সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে। অমাবস্যায় পূর্ণশশী পূর্ণিমাতে অমাবস্যে।"

Devotional

Murshider Mohot Gun Lena Bujhe

মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে

Lalon Shah

"মুরশিদের মহৎ গুণ নে না বুঝে। যাহার কদম বিনে ধরম করম মিছে।।"

Philosophical

Age Shariyot Jan Buddhi Shanto Kore

আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে

Lalon Shah

"আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে। রোজা আর নামাজ শরিয়তের কাজ শরিয়ত আসন ঠিক বলছ কারে।।"

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Discussion

Public comments for Ja Ja Fanar Phikir Jan Ge Jare are available on the discussion page.

View discussion