মুরশিদ জানায় যারে,
মর্ম সেই জানতে পায়।
জেনে শুনে রাখে মনে
সে কি কারে কয়।।
নিরাকার রয় অচিন দেশে
আকার ছাড়া চলে না সে
নিরান্ত সাঁই অন্ত যার নাই
যা ভাবে তাই হয়।।
মুন্সী লোকের মুন্সীগিরি
আমি কি তাই জানতে পারি
আকার নাই যার বরজখ কার
বলে সর্বদায়।।
নূরেতে ফুল আলম পয়দা
আবার কয় পানির কথা
নূর কি পানি বস্তু জানি
লালন ভাবে তাই।।
Discussion
Public comments for Murshid Janay Jare Mormo Sei Jante Pay are available on the discussion page.
View discussion