কে ভাসায় ফুল প্রেমের ঘাটে Ke Bhasay Phool Premer Ghate

Lalon Shah

কে ভাসায় ফুল প্রেমের ঘাটে ।
অপার মহিমা তার ফুলের বটে।।

যাতে জগতের গঠন
সে ফুলের হল না যতন
বারে বারে তাই তে ভ্রমণ
ভবের হাটে।।

মাস অন্তে ফোটে সে ফুল
কোথায় গাছ তার কোথায় রে মূল
জানিলে তাহার উল
ঘোর যায় ছুটে।।

গুরু-কৃপা যার হইল
ফুলের মূল সেই চিনিল
লালন মহা ভেড়ো প’ল
ভক্তির ঘটে।।

বাংলিশ/Banglish

Ke bhasay phool premer ghate . Opar mohima tar phooler bote.. Jate jogoter gathon Se phooler holo na joton Bare bare tai te bhromon Bhober hate.. Maas ante phote se phool Kothay gach tar kothay re mool Janile tahar ul Ghor jay chhute.. Guru-kripa jaar hoilo Phooler mool sei chinilo Lalon moha bhedo polo Bhoktir ghote..

Discussion

Public comments for Ke Bhasay Phool Premer Ghate are available on the discussion page.

View discussion