আমি যার ভাবে মুড়িয়েছি মাথা,
সে জানে আর মন জানে, আর জানবে কে তা।
মনের মানুষ রাখবো মনে
বলবো না তা কারো সনে
ও তা ঋণ শুধিব কতদিনে
মনে সদাই সেই চিন্তা।
সুখের কথা বোঝ সুখী
ও দুখের কথা দুখী
ও পাগল বিনে পাগলের কি
বোঝে মনের ব্যথা।
যারে ছিদাম যারে তুই ভাই
আমার হাল আর শুনে কাজ নাই
অতি বিনয় করে বলে লালন
কানাই পদে রবে তা।।
Discussion
Public comments for Ami Jaar Bhabe Muriechi Matha are available on the discussion page.
View discussion