রাধার গুণ কত, নন্দলাল তা জানে না।
কিঞ্চিৎ জানলে তো লম্পট ভাব থাকত না।
করে সে পীরিতি
নাই তার সুরীতি
কুরীতি ছলনা,
বলে তাই সত্য দেখি
অন্য ভাব না।
যদি মন দিলে রাধারে
তবে শ্যাম কু-বুজারে
স্পর্শ করতো না।
এক মন কয় জায়গায় বেচে
তাও তো জানলাম না।
চন্দ্রাবলীর সনে মত্ত
কোন রসরঙ্গ
ভেবে দেখ না।
তেমনি অনন্ত ভ্রান্ত
শ্যামের যায় জানা।
জানলে প্রেম গোকুলে
নয় তো কেঁতা গলে
নদেয় আসতো না।
অধীন লালন কয়,
কর এ বিবেচনা।।
Discussion
Public comments for Radhar Gun Koto Nondolal Ta Jane Na are available on the discussion page.
View discussion