সামান্যে কি তার মর্ম জানা যায়।
হৃদ-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়।
দুগ্ধে জল মিশাইলে
বেছে খায় রাজহংস হলে
কার সাধ যদি হয় সাধন-বলে
হয় সে হংসরাজের ন্যায়।
মানুষে মানুষের বিহার
মানুষ হইলে দৃষ্ট হয় তার
সে কি বেড়ায় দেশ-দেশান্তর
পিড়েয় পেঁড়োয় খবর পায়।
পাথরেতে অগ্নি থাকে
বের করতে হয় ঠুকনি ঠুকে।
দরবেশ সিরাজ সাঁই দেয় অমনি শিক্ষে
বোকা লালন সঙ নাচায়৷
Discussion
Public comments for Samanye Ki Tar Mormo Jana Jay are available on the discussion page.
View discussion