Back to Library
Philosophical

কে বলে ‘যাও যাও’ Ke Bole Jao Jao

Rabindranath Tagore

Ke Bole Jao Jao lyrics by Rabindranath Tagore (1925). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কে বলে ‘যাও যাও’— আমার যাওয়া তো নয় যাওয়া।
টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,
লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া ॥

ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে,
আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া ॥

পথিক আমি, পথেই বাসা—
আমার যেমন যাওয়া তেমনি আসা।
ভোরের আলোয় আমার তারা
হোক-না হারা,
আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥

Read in Banglish
Ke bole 'jao jao'-- amar jaoa to noy jaoa. Tutbe agol bare bare tomar dware, Lagbe amay phire phire phire-asar haowa. Bhasao amay bhantar tane okul-pane, Abar jowar-jole tirer tole phire tori baowa. Pothik ami, pothei basa-- Amar jemon jaoa temni asa. Bhorer aloy amar tara Hok-na hara, Abar jwolbe sanje adhar-majhe tari nirob chaowa.

Related songs

More songs you may enjoy.

Longing

Se Je Bahir Holo Ami Jani

সে যে বাহির হল আমি জানি

Rabindranath Tagore

"সে যে বাহির হল আমি জানি, বক্ষে আমার বাজে তাহার বাণী॥ কোথায় কবে এসেছে সে সাগরতীরে, বনের শেষে, আকাশ করে সেই কথারই কানাকানি॥"

Philosophical

Somoy Karo Je Nai

সময় কারো যে নাই

Rabindranath Tagore

"সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে-- গান হায় ডুবে যায় কোন্‌ কোলাহলে॥ পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে বিপুল গরবে,"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Devotional

Ami Jwalbo Na Mor Batayone Prodeep Ani

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি

Rabindranath Tagore

"আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥"

Discussion

Public comments for Ke Bole Jao Jao are available on the discussion page.

View discussion