Back to Library
Devotional

কে বুঝিতে পারে কুদরতি Ke Bujhite Pare Kudrati

Lalon Shah

Read Ke Bujhite Pare Kudrati in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

কে বুঝিতে পারে কুদরতি।
সে যে আপনি জাগে আপনি ঘুমায়
আপনি ঘোরে অশেষ প্রীতি।

গগনের চাঁদ গগনে রয়
ঘটে পটে তার জ্যোতির্ময়
অমনি যেন খোদ খোদা হয়
অনন্ত রূপ আকৃতি৷

নিরূপ বটে সেহি খোদা
অনেকেতে তাই কয় সদা
আহমদের করে কেবা
নামের সৃষ্টি হল উৎপত্তি৷

আদমের এ দেহের মাঝে
হায়াত রূপে কে বিরাজে
লালন বলে, তাই না বুঝে
আজাজিলের দুর্গতি৷।

Read in Banglish
Ke bujhite pare kudrati. Se je apni jage apni ghumay apni ghore oshesh priti. Gogoner chand gogone roy ghote pote tar jyotirmoy omni jeno khod khoda hoy ononto rup akriti. Nirup bote sehi khoda onekete tai koy soda Ahmader kore keba namer srishti holo utpotti. Adomer e deher majhe hayat rupe ke biraje Lalon bole, tai na bujhe Ajajiler durgoti.

Related songs

More songs you may enjoy.

Devotional

Mon Ki Ihai Bhab

মন কি ইহাই ভাব, আল্লা পাব নবী না চিনে

Lalon Shah

"মন কি ইহাই ভাব, আল্লা পাব নবী না চিনে। কারে বলিস নবী, দিশে পালি নে৷ যার নূরে হয় আদম পয়দা"

Philosophical

Snan Koro Bhai Dub Dio Na Jomunai Giye

স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে

Lalon Shah

"স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে তবে হয়ত ডুবতে পার, রাজহংসের ভাব ধরিয়ে ॥"

Mystical

Sonar Manush Bhasche Rose

সোনার মানুষ ভাসছে রসে

Lalon Shah

"সোনার মানুষ ভাসছে রসে। যে জেনেছে রসপন্থী, সে দেখতে পায় অনায়াসে।"

Philosophical

Heera Lal Motir Dokane Gelo Na

হীরা লাল মতির দোকানে গেল না

Lalon Fakir

"হীরা লাল মতির দোকানে গেল না। সদায় কিনলি রে সব পিতল দানা।। চটকে ভুলে রে ও মন হারালি তুমি অমূল্য ধন"

Philosophical

Soi Amar Kokhon Khele Kon Khela

সই আমার কখন খেলে কোন খেলা

Lalon Fakir

"সই আমার কখন খেলে কোন খেলা। জীবের কি সাধ্য আছে তাই বলা"

Devotional

Je Preme Shyam Gour Hoyechhe

যে প্রেমে শ্যাম গৌর হয়েছে

Lalon Shah

"যে প্রেমে শ্যাম গৌর হয়েছে সামান্য তার মর্ম জানা কি সাধ্য আছে।।"

Discussion

Public comments for Ke Bujhite Pare Kudrati are available on the discussion page.

View discussion