Back to Library
Devotional

কে দেখবি ছুটে আয় Ke Dekhbi Chhute Ay

Rajanikanta Sen

Read Ke Dekhbi Chhute Ay in Bengali and Banglish transliteration, from Anandamoyee.

Updated

Lyrics

কে দেখবি ছুটে আয়,
আজ গিরিভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!

ঐ মা এল, মা এল বলে
কেমন ব্যগ্র কোলাহলে,
উঠি পড়ি করে সবাই আগে দেখতে চায়।

নিষ্কলঙ্ক চাঁদের মেলা
শ্রীপদ নখে কচ্ছে খেলা,
একবার ঐ চরণে নয়ন দিয়ে, সাধ্য কার ফিরায়?

কি উন্মূক্ত শোভার সদন,
ফুল্ল অমল কমল বদন,
সিদ্ধি, শৌর্য্য, সোনার ছেলে অভয়-কোলে ভায়।

কান্ত কয়, ভাই নগরবাসী!
তোদের সপ্তমীতে পৌর্ণবাসী,
দশমীতে অমাবস্যা, তোদের পঞ্জিকায়।

Read in Banglish
Ke dekhbi chhute ay, Aj giribhaban anander tarange bhese jay! Oi ma elo, ma elo bole Kemon byagro kolahole, Uthi pori kore sabai age dekhte chay. Nishkalanka chander mela Shripada nokhe kacchhe khela, Ekbar oi charane nayan diye, sadhya kar phiray? Ki unmukta shobhar sadan, Phulla amala kamala badan, Siddhi, shouryya, sonar chele abhaya-kole bhay. Kanta koy, bhai nagarbasi! Toder saptamite pournabasi, Dashamite amabasya, toder panjikay.

Related songs

More songs you may enjoy.

Devotional

Oma Uma, E Anando Kotha Rakhi Bol

ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্

Rajanikanta Sen

"ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্ নগরে উঠেছে কি আনন্দ কোলাহল। সবাই বলে ও রানী মা! নাইক উমার গুনের সীমা, পায়ের ধুলো দিয়ে, হেসে, নাশে অমঙ্গল।"

Devotional

Timir Nashini Ma Amar

তিমির নাশিনী মা আমার

Rajanikanta Sen

"তিমির নাশিনী মা আমার- হৃদয় কমলোপরি, চরণ কমল ধরি চিন্ময়ী মূরতি অখিল আধার।।"

Romantic

Sakhire Morome Poroshe Tari Gaan

সখিরে মরমে পরশে তারি গান

Rajanikanta Sen

"সখিরে মরমে পরশে তারি গান। অধীর আকুল করে প্রাণ।।"

Devotional

Bela Je Furaye Jay

বেলা যে ফুরায়ে যায়

Rajanikanta Sen

"বেলা যে ফুরায়ে যায় খেলা কি ভাঙে না হায়, অবোধ জীবন-পথ-যাত্রী। কে ভুলায়ে বসাইল কপট পাশায়?"

Devotional

Jodi Prolobhon Majhe Phele Rakho

যদি প্রলোভন মাঝে ফেলে রাখ

Rajanikanta Sen

"যদি প্রলোভন মাঝে ফেলে রাখ, তবে বিশ্ব বিজয়ী রিপুহারী রূপে, হরি, দুর্বল এ হৃদয়ে জাগ।।"

Devotional

Mago Amar Sokoli Bhranti

মাগো, আমার সকলি ভ্রান্তি

Rajanikanta Sen

"মাগো, আমার সকলি ভ্রান্তি। মিথ্যা জগতে, মিথ্যা মমতা; মরুভূমি শুধু করিতেছে ধূ ধূ হেথা, কেবলি পিয়াসা, কেবলি শ্রান্তি।"

Discussion

Public comments for Ke Dekhbi Chhute Ay are available on the discussion page.

View discussion