মাগো, আমার সকলি ভ্রান্তি।
মিথ্যা জগতে, মিথ্যা মমতা;
মরুভূমি শুধু করিতেছে ধূ ধূ
হেথা, কেবলি পিয়াসা, কেবলি শ্রান্তি।
যবে, অরুণ কিরণে নব দিবা জাগে,
ফোটে নব ফুল নব অনুরাগে,
ভুলি মা তখন কি কাল ভীষণ
আঁধারে ডুবিবে কনক কান্তি।
পুত্র পরিজনে হয়ে পরিবৃত;
ভাবি, এ আনন্দ অনন্ত, অমৃত;
মনে নাহি হয়, মরণ-সময়
হৃদয়-বান্ধব বিমুখ জানি।
দিনে দিনে দীনের ফুরাইল দিন,
দীন-তারা ঘুচাও দীনের দুদ্দিন;
আশা রূপে মাগো, নিরাস প্রাণে জাগো,
দিয়ে ও চরণে অক্ষয়-শান্তি।
Discussion
Public comments for Mago Amar Sokoli Bhranti are available on the discussion page.
View discussion