কে পারে মকরউল্লার মকর বুঝিতে।
আহাদে আহমদ নাম হয় জগতে৷
আহমদ নামে খোদায়
মিম হরফটি নফি কয়
মিম উঠায়ে দেখ সবাই
কি হয় তাতে।
আকারে হয়ে জুদা
খোদা সে বলে খোদা
দিব্যজ্ঞানী নইলে কি তা
কে পায় জানিতে৷
কুলহো আল্লা সুরায় তার
ইসারা আছে বিচার
লালন বলে দেখ না এবার
দিন থাকিতে৷
Discussion
Public comments for Ke Pare Makorullar Makor Bujhite are available on the discussion page.
View discussion