Back to Library
Devotional

কেনে ডুবলি না মন গুরুর চরণে Kene Dubli Na Mon Gurur Chorone

Lalon Shah

Read Kene Dubli Na Mon Gurur Chorone in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

কেনে ডুবলি না মন গুরুর চরণে।
এসে কাল শমন বাঁধবে কোনদিনে।।

নিদ্রাবেশে নিশি গেল
বৃথা কাজে দিন ফুরাল
চেয়ে দেখলি নে।
এবার গেলে আর হবে না।।
পড়বি কুক্ষণে।।

আমার পুত্র আমার দারা
সঙ্গে কেউ চাবে না তারা
যেতে শ্মশানে।
আসতে একা যেতে একা
তা কি জানিস্‌ নে।।

এখনও তোর আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায়
যদি লয় মনে।
সিরাজ সাঁই বলে রে লালন,
ভ্রমে ভুলিস্‌ না।।

Read in Banglish
Kene dubli na mon gurur chorone. Ese kal shomon badhbe kondine. Nidrabeshe nishi gelo Britha kaje din phuralo Cheye dekhli ne. Ebar gele ar hobe na. Porbi kukkhone. Amar putro amar dara Songe keu chabe na tara Jete shoshane. Ashte eka jete eka Ta ki janish ne. Akhono tor ache somoy Sadhle kichu phol paoya jay Jodi loy mone. Siraj Sai bole re Lalon, Bhrome bhulish na.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Philosophical

Khul Ne Kene Se Dhon

খুল নে কেনে সে ধন

Lalon Shah

"খুল নে কেনে সে ধন, (ও তার) গায়ক বিনে। (কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী, (সে ধন) বাঁধাই করে যে দোকানে।।"

Mystical

Lila Dekhe Lage Bhoy

লীলা দেখে লাগে ভয়

Lalon Shah

"লীলা দেখে লাগে ভয়। নৌকার উপর গঙ্গা বোঝাই ডেঙ্গা বেয়ে যায়। আবহায়াত নাম গঙ্গা সে যে সংক্ষেপে কেউ দেখে বুঝে"

Philosophical

Sadhya Ki Re Amar Se Rup Chinite

সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে

Lalon Shah

"সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে। অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে।। ঘরে ঈষাণ কোণে হামেশ ঘড়ি সেই নড়ে কি আমি নড়ি"

Spiritual

Se Bhab Uday Na Hole

সে ভাব উদয় না হলে

Lalon Shah

"সে ভাব উদয় না হলে কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে।"

Philosophical

Se Kotha Ki Kobar Kotha

সে কথা কি কবার কথা

Lalon Shah

"সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে। অমাবস্যায় পূর্ণশশী পূর্ণিমাতে অমাবস্যে।"

Discussion

Public comments for Kene Dubli Na Mon Gurur Chorone are available on the discussion page.

View discussion