মেঘ কালো আঁধার কালো
আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারাল তার কুল।
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল
কাশ যে সাদা ধেনু সাদা
আর সাদা খেয়ার পাল
সাদা যে ঐ স্বপ্ন মাখা রাজহংসের পাখা
তার চেয়েও সাদা কন্যা
তোমার হাতের শাঁখা।
লজ্জা রাঙা সিঁদূর রাঙা
আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশের ঐ যে অস্তরাগ
তার চেয়েও রাঙা কন্যা
তোমার আলতার ঐ দাগ।
শস্য সবুজ পাতা সবুজ
আর সবুজ টিয়া পাখী
দূর্বা সবুজ তার সাথে যে চিরসবুজ বন।
তার চেয়েও সবুজ কন্যা
তোমার অবুঝ মন।
Discussion
Public comments for Megh Kalo Andhar Kalo are available on the discussion page.
View discussion