Back to Library
Philosophical

নীল আকাশের নিচে এই পৃথিবী Neel Akasher Niche Ei Prithibi

Hemanta Mukherjee

Read Neel Akasher Niche Ei Prithibi in Bengali and Banglish transliteration, from Neel Akasher Neeche.

Updated

Lyrics

নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ,
তুমি দেখেছো কি?

নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ,
তুমি দেখেছো কি?

আকাশ, আকাশ,
শুধু নীল, ঘন নীল, নীল আকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত,
পৃথিবী ঘুমিয়ে পড়ে
তুমি দেখেছো কি?

তুমি রাতের সেই
নীরাবতা দেখেছো কি?
শুনেছো কি রাত্রির কান্না?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?

নিবিড় আ্ঁধার
নেমে আসে ছায়া ঘন কালো রাত,
কলরব, কোলাহল, থেমে যায়
নিশীথ প্রহরী জাগে,
তুমি দেখেছো কি?

এই বেদনার ইতিহাস শুনেছো কি?
দেখেছো কি মানুষের অশ্রু?
শিশিরে শিশিরে ঝরে,
তুমি দেখেছো কি?

অসীম আকাশ
তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ
জাগে শুধু কতো ব্যথা হাহাকার,
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে রাখে খবর তার,
তুমি দেখেছো কি?

আর শুনেছো কি মানুষের কান্না?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?

নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ,
তুমি দেখেছো কি?

Read in Banglish
Neel akasher niche ei prithibi Ar prithibir pore oi neel akash, Tumi dekhecho ki? Neel akasher niche ei prithibi Ar prithibir pore oi neel akash, Tumi dekhecho ki? Akash, akash, Shudhu neel, ghono neel, neel akash Sei neel muche diye ase raat, Prithibi ghumiye pore Tumi dekhecho ki? Tumi rater sei Nirobota dekhecho ki? Shunecho ki raattrir kanna? Batase batase baje Tumi shunecho ki? Nibir adhar Neme ase chaya ghono kalo raat, Kolorob, kolahol, theme jay Nishith prohori jage, Tumi dekhecho ki? Ei bedonar itihas shunecho ki? Dekhecho ki manusher oshru? Shishire shishire jhore, Tumi dekhecho ki? Oshim akash Tari niche cheye dekho ghumay manush Jage shudhu koto byatha hahakar, Choto choto manusher choto choto asha Ke rakhe khobor tar, Tumi dekhecho ki? Ar shunecho ki manusher kanna? Batase batase baje Tumi shunecho ki? Neel akasher niche ei prithibi Ar prithibir pore oi neel akash, Tumi dekhecho ki?

Related songs

More songs you may enjoy.

Inspirational

Surjer Moto Shashwato Hok Prithibir Itihas

সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস

Hemanta Mukherjee

"সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস সাগরের মত নির্মল হোক জীবনের বিশ্বাস ।। মিলন অভয় বাণী"

Romantic

Keno Dure Thako Sudhu Aral Rakho

কেন দূরে থাক শুধু আড়াল রাখ

Hemanta Mukherjee

"কেন দূরে থাক, শুধু আড়াল রাখ কে তুমি, কে তুমি আমায় ডাক ।। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে"

Philosophical

Ei Je Pother Ei Dekha

এই যে পথের এই দেখা

Hemanta Mukhopadhyay

"এই যে পথের এই দেখা। হয়তো পথেই শেষ হবে, তবুও হৃদয় মোর বলে সঞ্চয় কিছু তো রবে।"

Romantic

Ei Poth Jodi Na Shesh Hoy

এই পথ যদি না শেষ হয়

Hemanta Mukherjee

"এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো ।।"

Poetic

Koto Raginir Bhul Bhangate

কত রাগিণীর ভুল ভাঙাতে

Hemanta Mukherjee

"কত রাগিণীর ভুল ভাঙাতে বাঁশি ভরে গেছে আঘাতে, প্রজাপতি পেল যে ব্যথা কাঁটাবনে ফুল জাগাতে"

Romantic

Satti Tarar Ei Timir

সাতটি তারার এই তিমির

Hemanta Mukherjee

"সাতটি তারার এই তিমির একটি প্রেমের শান্ত নীড় আজ আকাশে নেই ভাবনা চন্দ্রকলায় ছন্দনীড়।।"

Discussion

Public comments for Neel Akasher Niche Ei Prithibi are available on the discussion page.

View discussion