Back to Library
Melancholic

কেন নিশি কাটালি অভিমানে Keno Nishi Katali Abhimane

Kazi Nazrul Islam

Read Keno Nishi Katali Abhimane in Bengali and Banglish transliteration, from Chokher Chatak.

Updated

Lyrics

কেন নিশি কাটালি অভিমানে।
ডুবে গেল চাঁদ দূর বিমানে॥

মান-ভরে চাতকী এ বাদলে
মিটালি না পিপাসা মেঘ-জলে।
কোথা রবে এ মেঘ কে বা জানে॥

রহে চাঁদ দূরে অমা নিশীথে,
তবু ফোটে কুমুদী সরসীতে।
রহে চাহি কলঙ্কী শশী পানে॥

যে ফাগুনে ফুল ফুটিল রাতে,
রবে না সে ফাগুন কালি প্রাতে,
যে ফুটিল না, সে শুকাবে বাগানে॥

Read in Banglish
Keno nishi katali abhimane. Dube gelo chand dur bimane. Man-bhore chataki e badale Mitali na pipasa megh-jole. Kotha robe e megh ke ba jane. Rohe chand dure oma nishithe, Tobu phote kumudi soroshite. Rohe chahi kolonki shoshi pane. Je phagune phul phutilo rate, Robe na se phagun kali prate, Je phutilo na, se shukabe bagane.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hridoy-Soroshi Dulale Poroshi

হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি

Kazi Nazrul Islam

"হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি। নিশিশেষে চাঁদ – পূর্ণিমা চাঁদ – গেলে মিশি, গত নিশি॥"

Melancholic

Hul Phutiye Gele Shudhu

হুল ফুটিয়ে গেলে শুধু

Kazi Nazrul Islam

"হুল ফুটিয়ে গেলে শুধু পারলে না হায় ফুল ফোটাতে। মৌমাছি যে ফুলও ফোটায় হুল ফোটানোর সাথে সাথে॥"

Melancholic

Britha Tui Kahar Pore Koris Abhiman

বৃথা তুই কাহার পরে করিস অভিমান

Kazi Nazrul Islam

"বৃথা তুই কাহার পরে করিস অভিমান। পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ॥ রুপসির নয়নে জল নয়ন-শোভার তরে,"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Discussion

Public comments for Keno Nishi Katali Abhimane are available on the discussion page.

View discussion