খাকি আদমের ভেদ,
সে ভেদ পশু কি বোঝে
আদাম কালেরে খোদা
খোদ বিরাজে।।
আদম শরীর আমার ভাষায়
বলেছে অধর সাঁই নিজে ।
নইলে কি আদমকে সেজদা
ফেরেস্তায় সাজে।।
শুনি আজাজিল খাস তন
খাকে আদম তন গটেছ।
আবার সেই আজাজিল শয়তান হল
আদম না ভজে।।
আব খাক আতর বাদে ঘর গঠল
জান মালেক কোন চিজে।
সাঁই লালন বলে, জানলে এ ভেদ
সব জানে সে যে।।
Discussion
Public comments for Khaki Adamer Bhed are available on the discussion page.
View discussion