পার কর হে দয়াল চাঁদ আমারে।
ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে।
পাপী অধম জীব তোমার
না যদি কর হে পার,
দয়া প্রকাশ করে।
পতিতপাবন পতিতনাশা
কে বলবে তোমারে।
হলে তোমার কৃপা
সাধন সিদ্ধি কোথা বা
কে করিতে পারে।
আমি পাপী তাইতে ডাকি
ভক্তি দেও মোর অন্তরে।
জলে-স্থলে সব জাগায়
তোমারি সব কীর্তিময়
ত্রিবিধ সংসারে।
না বুঝিয়ে অবোধ লালন
মলো বিষম ঘোরতরে।।
Discussion
Public comments for Khoma He Oporadh Amar are available on the discussion page.
View discussion