শুদ্ধ প্রেম রাগে সদায় থাক রে আমার মন
স্রোতে মন ঢালান দিও না, বেয়ে যাও উজান।।
নিভাইয়া মদন-জ্বালা
অহিমুণ্ডে করগে খেলা
উভয় নেহার ঊর্ধতালা
প্রেমের ঐ লক্ষণ।।
একটি সাপের দুটি ফণি
দো-মুখে কামড়ালেন তিনি
প্রেম-বাণে বিক্রমি
তার সনে দাও রণ।।
মহারস মুদিত কমলে
প্রেম-শৃঙ্গারে লও রে খুলে
আপ্ত সামাল সেই রণকালে
কয় ফকির লালন।।
Discussion
Public comments for Shuddho Prem Rage Shodai Thak Re Amar Mon are available on the discussion page.
View discussion