কি ভাব নিমাই তোর অন্তরে।
মা বলিয়ে চক্ষের দেখা,
তাতে কি তোর ধর্ম যায় রে।
কল্পতরু হও রে যদি
তবু মা-বাপ গুরুনিধি
এ গুরু ছাড়িতে বিধি
কে তোরে দিয়েছে হাঁরে।
আগে যদি জানলে ইহা
তবে কেন করলে বিহা
এখন সে বিষ্ণুপ্রিয়া
কেমনে রাখিব ঘরে।
নদীয়ার ভাবের কথা
অধীন লালন কি জানে তা
হা হুতাশে শচীমাতা বলে,
নিমাই দেখা দে রে।।
Discussion
Public comments for Ki Bhab Nimai Tor Ontore are available on the discussion page.
View discussion