কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন
কি আচানক রূপমাধুরী এমন দেখি নাই কখন
অন্তরে বিন্দিল রূপ, ভেঙ্গে সত্য কহ স্বরূপ, এ কি অপরূপ
কেহ নাই তার অনুরূপ এ তিন ভুবন
চূড়ার উপরে পাখির পাখা কি দেখালে অ বিশখা—
পটেতে লেখা অঙ্গে ত্ৰিভঙ্গ বাকা মুরলী বদন
চটকে ধামিনী আভা পীতাম্বরে কতই শোভা কি মনোলোভা
হৃদয়ে জাগে রাত্ৰি দিবা কহে শ্ৰী রাধারমণ।
Discussion
Public comments for Ki Herilam Go Rupe Dubilo Noyon are available on the discussion page.
View discussion