কি যে কষ্ট আমার বুকে
কি করে বোঝাবো।।
এই পৃথিবীর কোথাও কি
এমন একটি মন নেই
ভালবাসা দেবে ভালোবাসা পেতে
শুধু ঘৃণা দেবে না মিছে ভালোবেসে।
কত ভুল হাতছানি,
কত ভুল দৃষ্টি
আমার যাতনা গুলো,
জানি না কার সৃষ্টি
এত ভুল হাতছানি
জানি না কার সৃষ্টি
এই বুক ভেসে যায়
প্রেমেরই আশায়।
মোমের মত জ্বলে
পুড়ে পুড়ে ছাই হয়ে
নীরবে নিভৃতে
প্রতিদিন যাই ক্ষয়ে
কেউ বলেনি ডেকে
কেমন আছো হে তুমি
এই মন কেঁদে যায়
প্রেমেরই আশায়।
Discussion
Public comments for Ki Je Kosto Amar Buke are available on the discussion page.
View discussion