কি করে বললে তুমি
তোমাকে হঠাৎ করে ভুলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবই ছিল পাগলামি।
তোমাকে বেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
আজ হেয়ালি সর্বনাশের
স্বপ্নলিপি ছিঁড়ে গেছে
আজ যদি সব বলো মিছে
তোমার কথা মানবো না আমি।
তোমাকে বেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
Discussion
Public comments for Ki Kore Bolle Tumi are available on the discussion page.
View discussion