কি করি কোন পথে যাই মনে কিছু
ঠিক পড়ে না।
দোটানাতে ভাবছি বসে
ঐ ভাবনা।।
কেউ বলে মক্কায় যেয়ে হজ করিলে
যাবে গোনা।
কেউ বলিছে মানুষ ভজে
মানুষ হ’না।।
কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম
ভেস্তেখানা।
কেউ বলে ভাই ও সুখের ঠাঁই
কায়েম রয় না।।
কেউ বলে মুরশিদের ঠাঁই খুঁজিলে পাই
আদি ঠিকানা।
লালন ভেড়ে না বুঝিয়ে
হয় দোটানা।।
Discussion
Public comments for Ki Kori Kon Pothe Jai are available on the discussion page.
View discussion