কি সাধনে আমি পাই গো তারে।
ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে।।
শূন্য শিখর যার নির্জন গোফা
স্বরূপে সেই তো চন্দ্রের আভা
ও সে আভা ধরতে চাই
হাতে নাহি পাই
কেমনে সে রূপ যায় গো সরে।।
জেনে শাস্ত্র ভাল কেহ কেহ
পঞ্চতাত্ত্বিক হলে জানতে পায় সেহি
ও সে পঞ্চতত্ত্বের ঘর
সেও তো অন্ধকার
নিরপেক্ষ সেই হয় বিচারে।।
গুরুপদে আজ হইত মরণ
তবে বুঝি সফল হইত জীবন
ভাবিয়ে লালন কহে
ও রে আমার ভাগ্যে
তা তো ঘটল নারে।।
তিন রসের সাধন কর
রূপ-স্বরূপের তত্ত্ব ধর
লালন কয়, তবে যদি পার
প্ৰাণ জুড়াতে সে রূপ হেরে।।
Discussion
Public comments for Ki Sadhane Ami Pai Go Tare are available on the discussion page.
View discussion