কি সাধনে পাই গো তারে, যার নাম অধর
এই সংসারে।
মুনি ঋষি হদ্দ হল ধ্যান করে।।
কেউ ফকির, কেউ হচ্ছে যোগী
কেউ মোহান্ত, কেউ বৈরাগী
কারও বা কথায় মন, সুতায়
দেও গিরে।।
ব্ৰহ্মজ্ঞানী খ্ৰীষ্টানেরা
নাম-ব্ৰহ্ম সার বলেন তারা
দরবেশ কয় বস্তু কোথায়
দেখ নারে।।
গুরুতত্ত্ব বিধি শোনা যায়
তাও তো দেখি একরূপ সে নয়
লালন বলে, সে যা বোঝে
তাই করে।।
Discussion
Public comments for Ki Sadhone Pai Go Tare are available on the discussion page.
View discussion