কি শোভা করছে সাঁই রঙ-মহলে।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখে নয়ন যায় গো ভুলে।
লাল জরদ ছনি মণি
বলব কি তার রূপের বাখানি
দেখতে যেমন পরশমণি
তারার মালা চাঁদের গলে।
জলের মধ্যে কলের কোঠা
সপ্ত তালা আয়না আঁটা
তার ভিতরে রূপের ছটা
মেঘেতে বিজুলী খেলে।
অনুরাগে যার বাঁধা হৃদয়
tari she rup chokhe udoy
লালন বলে, শমনের দায়
এড়াইবে অবহেলে।।
Discussion
Public comments for Ki Shobha Korche Shai Rong-Mohole are available on the discussion page.
View discussion