কিরূপ সাধনের বলে অধর ধরা যায়।
নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়।।
শাক্ততত্ত্ব সাধন করে
পেত যদি সে চান্দে রে
অজপা গুদড়ি টানে
কুলের বাহির হয় সেই চরণ-বাঞ্ছায়।।
বৈষ্ণবের ভজন ভাল
তাই বলিয়ে ভক্তি ছিল
ব্রহ্মজ্ঞানী যারা
সদায় বলে তারা
শাক্ত-বৈষ্ণবের নাহ মুল পরিচয়।।
শুনে ব্ৰহ্মজ্ঞানীর বাক্য
দরবেশে করে তর্ক
বস্তু-জ্ঞান যার নাই
নাম-ব্রহ্মে কি পায়
লালন কয়, দরবেশে এ কি কথা কয়।।
Discussion
Public comments for Kirup Sadhaner Bole Adhar Dhora Jay are available on the discussion page.
View discussion