কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানলে
তার হজ কি হয় রে।
দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাতে বারাম
সেইজন্য হয় দেল-মক্কা নাম
সর্ব-সংসারে।
এক দেল যার জিয়ারত হয়
হাজার হজী তার তুল্য নয়
কেতাবেতে সাফ লেখা যায়
তাইতে বলি রে।
মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয়, আদি মক্কা কেমন
চিনবি কবে রে।।
Discussion
Public comments for Kise Ar Bojhai Mon Tore are available on the discussion page.
View discussion