কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ।
সিন্দুরের বিন্দু দেখি লাগিতে কপালে
মুখকিনি হাসু হাসু চউখ ঝিম্ ঝিম্ করে।
কটিবাস পীতবাস রাখিয়াছ কোথায়
নবীন বেশ পরিধান করিলে কোথায়।
ভাইবে রাধারমণ বলে রাখিও রাঙ্গা পায়।
আমি মইলে বধের ভাগী তুমি নি আইবায়।
Discussion
Public comments for Koho Koho Pranonath Nishir Songbad are available on the discussion page.
View discussion