কোকিল, সাধিলি কি বাদ।
নিশি অবসান হল
না মিটিতে সাধ॥
মিলনের মোহ কেন
ডাকিয়া ভাঙিলি হেন,
তুই রে সতিনি যেন
চন্দ্রাবলীর ফাঁদ॥
সার নিশি অভিমানে
চাহিনি শ্যামের পানে,
জেগে দেখি কুহু তানে –
নাহি শ্যাম চাঁদ॥
ননদিনি কুটিলা কি
পাঠায়েছে তোরে পাখি,
সুখের বাসরে ডাকি
আনিলি বিষাদ॥
Discussion
Public comments for Kokil Sadhili Ki Bad are available on the discussion page.
View discussion