কলকাতা কলকাতা Kolkata Kolkata

ভেসে আসে কলকাতা কুয়াশা-তুলিতে আঁকা
শহরতলির ভোর মনেপড়ে
কাঠচাঁপা আর কৃষ্ণ-চূড়ার শৈশব শুধু খেলা করে
স্মৃতির ভেতর ট্রামের ধ্বনি বিবাগী সুর গড়ে
এই প্রবাসে ক্যালেন্ডারের পাতাই শুধু ঝরে
কলকাতা – ও – কলকাতা

গুলতি ছোঁড়া ঘুড়ি ওড়ার
অগস্ট দুপুর কে দেবে ফিরে
পরবাসের হৃদয় জুড়ে
এই অভিমান শুধু ভ’রে
স্টীমার ঘাটের ভোঁ কেন আজ
আবার উদাস করে
ভেসে আসে কলকাতা শুধু কুয়াশার ভোরে
কলকাতা – ও – কলকাতা

বাংলিশ/Banglish

Vese ase Kolkata kuasha-tulite aka Shohortolir bhor monepore Kathchapa ar Krishna-churar shoishob shudhu khela kore Smitir bhetor tramer dhoni bibagi shur gore Ei probashe calendarier patai shudhu jhore Kolkata – o – Kolkata Gulti chhora ghuri orar August dupur ke debe phire Porobasher hridoy jure Ei obhiman shudhu bhore Steamer ghater bho keno aaj Abar udash kore Vese ase Kolkata shudhu kuashar bhore Kolkata – o – Kolkata

Discussion

Public comments for Kolkata Kolkata are available on the discussion page.

View discussion