কোন দিন সূর্যের অমাবস্যে ।
দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে।
বার মাসে ফোটে চব্বিশ ফুল
জানতে হয় কোন মাসে তার মূল
আন্দাজী সাধন
কর নারে মন
মূলে ভুলে ফল পাবি কিসে।।
যে করে এই আসমানী কারবার
না জানি তার কোথায় বাড়ী-ঘর
কোন সময় কখন
কোথায় আগমন
চাঁদ-চকোরে খেলে কখন এসে।।
আকাশে পাতালে শুনি দেহ-রতি
চাহি উপাসনা, চাহি সে তার বাতি
যদি চেতন-গুরু পাই
তাহারে শুধাই
লালন বলে, ঘুচাই মনের দিশে।।
Discussion
Public comments for Kon Din Surjer Amaboshye are available on the discussion page.
View discussion