Back to Library
Melancholic

কোন দূরে ও কে যায় চলে যায় Kon Dure O Ke Jay Chole Jay

Kazi Nazrul Islam

Kon Dure O Ke Jay Chole Jay lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

কোন দূরে ও কে যায় চলে যায়,
সে ফিরে ফিরে চায়
করুণ চোখে।
তার স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায়,
তারে দেখেছি কোথায় যেন সে কোন লোকে॥

শুনি স্বপ্নে তারই যেন বাঁশি মন-উদাসী
তারই বার্তা আসে নব মধুমাসে
পলাশ অশোকে॥

কৃষ্ণচূড়ার তার মালা লুটায়
চৈত্রশেষে বনের ধুলায়।
কান্না-বিধুর
তার ভৈরবী সুর
প্রভাতি তারায় অশ্রু ঘনায়।
চির-বিরহী চিনি ওকে॥

Read in Banglish
Kon dure o ke jay chole jay, se phire phire chay korun chokhe. tar sriti mesha hay, chena-ochenay, tare dekhechi kothay jeno se kon loke. shuni swapne tari jeno bashi mon-udasi tari barta ase nabo modhumase polash ashoke. krishnachurar tar mala lutay choitrosheshe boner dhulay. kanna-bidhur tar bhoirobi sur probhati taray osru ghonay. chiro-birohi chini oke.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ore Shubhroboshona Rajonigondha

ওরে শুভ্রবসনা রজনীগন্ধা

Kazi Nazrul Islam

"ওরে শুভ্রবসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে, হারানো কাহারে খুঁজিস নিশীথ– আকাশের পানে চেয়ে॥"

Melancholic

Porodeshi Megh

পরদেশি মেঘ

Kazi Nazrul Islam

"পরদেশি মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশি রে।। সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,"

Melancholic

Sahasa Ki Gol Badhalo Papiya Aar Pike

সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে

Kazi Nazrul Islam

"সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে। গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে॥ নাই বৃষ্টি বাদল ওলো দৃষ্টি কেন ঝাপসা হল?"

Melancholic

Sandhyamaloti Jabe Phulbone Jhure

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে

Kazi Nazrul Islam

"সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে। সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া, পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া"

Melancholic

Shunno E Buke Pakhi Mor Ay

শূণ্য এ বুকে পাখি মোর আয়

Kazi Nazrul Islam

"শূণ্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।।"

Melancholic

Hay Jhore Jay Mor Asha-Kusum Barebare

হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে

Kazi Nazrul Islam

"হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে। ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে॥"

Discussion

Public comments for Kon Dure O Ke Jay Chole Jay are available on the discussion page.

View discussion