কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি—
একলা ঘাটে রইব না গো পড়ি ॥
আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ॥
পার হব কি নাই হব তার খবর কে রাখে—
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।
ওগো তোমরা মিছে ভাব’,
আমি যাবই যাবই যাব—
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ॥
Discussion
Public comments for Konthe Nilem Gaan are available on the discussion page.
View discussion