Back to Library
Philosophical

কষ্ট করে আছি এখন বাইচ্চা Kosto Kore Achhi Ekhon Baiccha

Shah Abdul Karim

Kosto Kore Achhi Ekhon Baiccha lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
ধরণ
বাউল
Lyrics

কষ্ট করে আছি এখন বাইচ্চা
সাধের জীবন বিফল গেল
পরার তালে নাইচ্চা ॥

এমন যদি আগে জানতাম
হিসাব নিকাশ করে চলতাম
জ্ঞান থইয়া কি পাগল হইতাম
নেংটি মারতাম খেইচ্চা ॥

রসের গাছে রস মিলে না
রসরাজ আর কেউ বলে না
রঙ্গিলা দালানখানা
পড়িতেছে ধইচ্চা ॥

ভবসাগর পাড়ি দিতে
আবদুল করিম ঠেকছে পথে
পারি না নৌকা বাঁচাইতে
দুই হাতে জল সেইচ্চা ॥

Read in Banglish
Kosto kore achhi ekhon baiccha Sadher jibon bifol gelo Porar tale naiccha. Emon jodi age jantam Hisab nikash kore choltam Gyan thoiya ki pagol hoitam Nengti martam kheiccha. Roser gache ros mile na Rosraj ar keu bole na Rongila dalankhana Poriteche dhoiccha. Bhovosagor pari dite Abdul Korim thekche pothe Pari na nouka bachaite Dui hate jol seiccha.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ki Jadu Koriya Bondhe

কী জাদু করিয়া বন্ধে

Shah Abdul Karim

"কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে ॥"

Observational

Lau Kumra Lagaiyo Go

লাউ কুমড়া লাগাইও গো

Shah Abdul Karim

"লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো ওগো ভাবী সময় আইছে ॥"

Philosophical

Sthan Noy Amar Dalan Kothay

স্থান নয় আমার দালান কোঠায়

Shah Abdul Karim

"স্থান নয় আমার দালান কোঠায় ভালো আছি গাছতলায় এ ভবের খেলাঘরে ভালোবাসা প্রাণে চায়"

Inspirational

Susomoye Charo Nouka Bela Boye Jay

সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায়

Shah Abdul Karim

"সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায় কৃষক মজুর জেলে তাঁতি আয় রে সবাই আয় ॥"

Philosophical

Joubon Re

যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া

Shah Abdul Karim

"যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া তুমি যদি ছেড়ে যাবে রঙের খেলা ভঙ্গ হবে দেখি যে ভাবিয়া ॥"

Philosophical

Matir Pinjiray Sonar Moyna Re

মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে

Shah Abdul Karim

"মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে– তোমারে পুষিলাম কত আদরে ॥"

Discussion

Public comments for Kosto Kore Achhi Ekhon Baiccha are available on the discussion page.

View discussion